মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে ভুমিধস, নিহত ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে ভুমিধস, নিহত ২০


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাই শহরের চেম্বার ও ভিখ্রোলি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ঘটা ভূমিধসে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুলাই) মুম্বাইয়ের স্থানীয় সরকারি কর্মকর্তারা সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মুম্বাইয়ে টানা কয়েক ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয়। এতে শহরের উপকণ্ঠে ভুমিধসে বহু বাড়িঘর ভেঙে পড়ে। এসব বাড়িঘরের ধ্বংসাবশেষের নিচে চাঁপা পড়ে এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসাবশেষের নিচে এখনও আটকা রয়েছেন বহু লোক।

স্থানীয় প্রশাসন মুম্বাইয়ে ইতিমধ্যে দুর্যোগকালীন রেড অ্যালার্ট জারি করেছে। ‘

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বাইয়ে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এছাড়া আহতদের ৫০ হাজার রুপি সহায়তারও ঘোষণা দিয়েছেন মোদি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্যালয় থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্তের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত ১২ ঘণ্টায় মুম্বাইয়ে রেকর্ড ১৭৬.৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শহরের নিচু এলাকা, যেমন চুনাবাটি, সিওন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বার ও কুরলা এলবিএস রোডে বৃষ্টির পানি বন্যা সৃষ্টি করেছে। এতে ভুমিধসের ঘটনা ঘটেছে।

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মুম্বাইয়ের আন্তঃশহর রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর