রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

মেটার নতুন প্রধান সন্ধ্যা দেবনাথন! জেনে নিন তাঁর সম্পর্কে জানা-অজানা কথা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ সময় দেখুন
মেটার নতুন প্রধান সন্ধ্যা দেবনাথন! জেনে নিন তাঁর সম্পর্কে জানা-অজানা কথা


#নয়াদিল্লি: বিদায় নিচ্ছেন মেটা ইন্ডিয়ার প্রধান অজিত মোহন। তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন সন্ধ্যা দেবনাথন। গত সপ্তাহেই মেটার তরফে ভারতের প্রধান বদলের ঘোষণা করা হয়েছিল।

সন্ধ্যা আগামী বছরের প্রথম দিন অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে তার আসন গ্রহণ করবেন। কিন্তু কে এই সন্ধ্যা দেবনাথন?

মেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন সন্ধ্যা ১৯৯৪ সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ১৯৯৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এর পর অবশ্য সন্ধ্যা পাড়ি জমিয়েছিলেন বিদেশে। ২০১৪ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লিডারশিপের ওপর একটি কোর্সও করেন।

সিটিগ্রুপ থেকে নিজের কর্মজীবন শুরু করেছিলেন সন্ধ্যা। তারপরে তিনি ২০০৯ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে কাজ নেন। ২০১৬ সাল থেকে সন্ধ্যা মেটার অধীনে নিজের কর্মজীবন শুরু করেছিলেন, তখনও মেটা ফেসবুক নামেই পরিচিত ছিল।

সন্ধ্যা দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রুপ ডিরেক্টর হিসেবে মেটায় যোগদান করার পর তাকে সিঙ্গাপুরে ই-কমার্স, ট্রাভেল এবং ফিনসার্ভের প্রোফাইলের দায়িত্ব দেওয়া হয়। আট মাস পরে, তিনি সিঙ্গাপুরের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং ভিয়েতনামের বিজনেস হেডের দায়িত্ব পান।

আরও পড়ুন- এই ৪ অ্যাপ ফোনে থাকলেই বিপদ! চুরি যেতে পারে অ্যাকাউন্টের সব টাকা! জানুন এখুনি

বিভিন্ন ক্ষেত্রে সন্ধ্যার অসাধারণ পারফর্ম্যান্স ও অভিজ্ঞতা তাঁকে এই পদে উন্নীত করেছে। মেটাতে ভারতের প্রধান হিসেবে তার নতুন ভূমিকায় তার এতদিনের অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

সন্ধ্যা মেটার দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা করেন তিনি মেটার যাত্রাপথকে বিভিন্ন প্রান্তে ও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দিতে চান। মেটার তরফে জানানো হয়েছে যে, কোম্পানির ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং রেভেনিউ সম্পর্কিত বিষয়গুলিতে মনোনিবেশ করতে চান।

সন্ধ্যা ভারতের প্রধান হওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম রিলের মতো মেটার অন্য পণ্যের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আকর্ষণীয় ভাবে দর্শকদের কাছে মেটাকে উত্থাপন করা ও নতুন পণ্য উৎপাদনে এবং অংশীদারিত্বের মাধ্যমে তাদের বাজারজাত করতে তার সমস্ত ই-কমার্স অভিজ্ঞতা ব্যবহার করবেন বলে জানিয়েছেন সন্ধ্যা।

আরও পড়ুন- ১ বছর আগে সমুদ্রে পড়ে যায় iPhone 8 Plus! জলের তলেও করছিল কাজ! ঘটল অবাক কাণ্ড

তবে নতুন দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই সন্ধ্যাকে আরও কিছু দিকে বিশেষ নজর দিতে হবে। সাম্প্রতিক বেশ কিছু বিষয়ে ভারতে মেটা কোম্পানি নানান উত্থানপতনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতের মতো চ্যালেঞ্জিং মার্কেটে কী ভাবে সন্ধ্যা নিজের প্রতিভা দেখাবেন সেটাই এখন দেখার অপেক্ষা।

Published by:Suman Majumder

First published:

Tags: Facebook, Meta



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর