মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

মেহেরপুরে কোল্ডড্রিংস ভেবে বিষপানে শিশুর মৃত্যু।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪১৪ সময় দেখুন
মেহেরপুরে কোল্ডড্রিংস ভেবে বিষপানে শিশুর মৃত্যু।

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে কোলড্রিংস ভেবে বিষপান করে তাহসিন নামে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে শিশুটি।
নিহত শিশু তাহসিন উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের শাহজামাল খান শামিমের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল নয়টায় টায় তাহসিনের বাবা শাহজামাল খান শামিম একটি টাইগারের বোতলে( এনার্জি ড্রিঙ্ক) ঘাস মারা বিষ রেখে ছিল। সেটি মাঠে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের করে রাখার পর ঐ শিশুটি কোলড্রিংস ভেবে সেটি পান করে।
পরে বিষয়টি সকলের নজরে আসলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। সামান্য সতর্কতার অভাবে ঝরে যাচ্ছে এসব শিশুর প্রাণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর