শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মেয়ে ভর্তিচ্ছুদের হলে থাকার ব্যবস্থা করবে রাবি প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
মেয়ে ভর্তিচ্ছুদের হলে থাকার ব্যবস্থা করবে রাবি প্রশাসন


রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা মেয়ে ভর্তিচ্ছু ও অবিভাবকদের আবাসিক হলে থাকার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, আমাদের হলগুলোতে সংস্কার কাজ চলমানাধীন। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমরা হলগুলো পরিদর্শন করেছি।মেয়েদের আবাসিক হলগুলোর কমন স্পেসগুলোতে আমরা মেয়ে ভর্তিচ্ছু ও অবিভাবকদের থাকার ব্যবস্থা করব।

এ লক্ষ্যে আমরা হলগুলো পরিচ্ছন্নকরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি ৩ই অক্টোবর থেকেই আমরা মেয়েদের হলগুলোতে নারী ভর্তিচ্ছুদের রিসিভ করতে পারব।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪,৫ ও ৬ অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ১ লাখ ২৮ হাজার শিক্ষার্থী। এসময় পরীক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থাকবেন আরও ৮০ হাজার অভিভাবক।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর