শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

মোখা মোকবিলায় নেতাকর্মীকে জনগণের পাশে থাকার নির্দেশ ফখরুলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১০২ সময় দেখুন
মোখা মোকবিলায় নেতাকর্মীকে জনগণের পাশে থাকার নির্দেশ ফখরুলের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জনগণের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনার কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রবল ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ— এই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানবে। ইতিমধ্যে ঝড়ের পূর্বের যে ঘটনাগুলো ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। আমি যেটা খবর পেলাম যে, বিকেলে থেকে সবচেয়ে বড় আঘাতটা আসতে পারে।’

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই দলের সব পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি যে, এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সব রকমের সহযোগিতা যা সম্ভব তা করার জন্য তাদের অনুরোধ করেছি। আমরা আশা করি জনগণও এই দুর্যোগ মোকাবিলা করবেন সাহসের সঙ্গে, অতীতে যেমন তারা মোকাবিলা করেছে সেভাবে।’

‘একই সঙ্গে সরকারকেও বলতে চাই, এখানে কোনোরকম দলীয়করণ না করে সমগ্র মানুষের পাশেই যেন তারা থাকেন’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর