রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীর আকুয়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩১২ সময় দেখুন
ময়মনসিংহ নগরীর আকুয়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩



ময়মনসিংহ প্রতিনিধি ::  ময়মনসিংহ নগরীর আকুয়া আকুয়া বাইপাস এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় র‌্যাব-১৪ কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ধসঢ়; কামাল আকন্দ জানান, আকুয়া বাইপাস এলাকায় র‌্যাব-১৪ কার্যালয়ের সামনে মুক্তাগাছাগামী একটি ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের ধাক্কায়
অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায় এবং হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। নিহতদের দু’জনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনার পরে ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর