রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি । তবে করোনা উপসর্গ নিয়ে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মমেকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে ময়মনসিংহ জেলার ১ জন এবং অন্য ২ জন নেত্রকোণা জেলার বাসিন্দা। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৪৫ নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আনোয়ারা (৬০), নেত্রকোণা সদরের আতিয়া (৬৩) এবং রাবেয়া আক্তার (৭২)। ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১০১ জন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৭ জন। এ ছাড়া নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ

জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৪৫ টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর