মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি::ময়মনসিংহের নান্দাইল থেকে ২১ জুন এক কিশোরীকে তার ভগ্নিপতি অপহরণের তিন মাস পর এবং তারাকান্দা থেকে গত ১৮ আগস্ট কিশোরী মাদ্রাসাছাত্রীকে অপহরণের ১ মাস ১৬ দিন পর এই পৃথক দু’টি ঘটনায় দুই অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (০৩ অক্টোবর) ওই দুই কিশোরীকে উদ্ধারের পর আদালতে জবানবন্দির জন্য নেওয়া হয়েছে। এর আগে ময়মনসিংহ বিজ্ঞ আদালতের নির্দেশে মামলার দায়িত্ব পেয়ে কিশোরীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
মামলা সূত্রে জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক কিশোরীকে গত ২১ জুন তুলে নিয়ে যায় উপজেলার বরুয়া গ্রামের তার ভগ্নিপতি মোঃ আবদুল হান্নান। নিজের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ও
সেইসাথে অস্ত্রের মুখে শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায় ভগ্নিপতি হান্নান।
পরে মেয়েকে উদ্ধারে স্থানীয়দের সহায়তা নিয়ে কিশোরীর মা জামাতা হান্নানের বাড়িতে গেলে তাকে জানানো হয়, কিশোরী শ্যালিকাকে বিয়ে করেছে হান্নান। ওই অবস্থায় কিশোরীর মেয়েকে উদ্ধারে আদালতে একটি মামলা করেন। অপহরণের অভিযোগ
এনে দায়ের করা মামলায় বিবাদী করা হয় হান্নানসহ পরিবারের পাঁচজনকে। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। কিশোরীকে তুলে নেওয়ার ৩ মাস ১২ দিন পর রোববার পিবিআই ওই কিশোরীকে বরুয়া গ্রামের হান্নানের বাড়ি
থেকে উদ্ধার করে।
অপরদিকে তারাকান্দা উপজেলার এক কিশোরী মাদ্রাসাছাত্রীকে অপহরণের ১ মাস ১৬ দিন পর রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ। তারাকান্দা উপজেলাটির বাথুয়াদী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোঃ রনি মিয়া (২৫) তার প্রতিবেশি অষ্টম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রীকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে গত ১৮ আগস্ট তুলে নিয়ে যান।
পরে এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনকে বিবাদী করে আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে পিবিআই মামলাটি হাতে নিয়ে অপহরণের ১ মাস ১৬ দিন পর ওই কিশোরীকে বাথুয়াদি থেকে উদ্ধার করে। পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘শ্যালিকার সঙ্গে ভগ্নিপতির প্রেমের সম্পর্ক থাকায় ঘটনাটি ঘটে। মাদ্রাসাছাত্রীরও প্রেমের সম্পর্ক ছিলো যুবক রনির সঙ্গে।
মামলার প্রেক্ষিতে দুই কিশোরীকে উদ্ধার করে আদালতে হাজির করা হয়ে ২২ ধারায় জবানব্দি শেষে আদালতের মধ্যেমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’