বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

যথাযোগ্য মর্যাদায় রাবিতে শহিদ শামসুজ্জোহা দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৭ সময় দেখুন
যথাযোগ্য মর্যাদায় রাবিতে শহিদ শামসুজ্জোহা দিবস পালিত


রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশের প্রথম শহিদ বুদ্ধিজীবী শহিদ ড. শামসুজ্জোহার শাহাদাৎ বার্ষিকী এবং শিক্ষক দিবস পালিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহিদ ড. শামসুজ্জোহার সমাধি ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জোহা স্মৃতিফলকে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, রাবি প্রগতিশীল শিক্ষক সমিতি, পেশাজীবী সমিতি, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো আমরা শিক্ষক দিবসে শহিদ শামসুজ্জোহা স্যারের স্বরণে পুষ্পস্তাবক অর্পণ করেছি। বিভিন্ন হল ও রসায়ন বিভাগ থেকে র‍্যালি করা হয়েছে। কেবলমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়েই আজকের এই দিবসকে পালন করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের মতো করে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এই দিবসটি যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালন করুক। আমরা মনে করি, দিবসটি সারা দেশব্যাপী পালনের জন্য সরকার এ বিষয়ে আরও গুরুত্ব দেবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহা. মাইন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমান এবং প্রক্টর ড. মাহবুবুর রহমানসহ অন্যান্য শিক্ষকরা।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহিদ হন। শহিদ শামসুজ্জোহার স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর এ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর