
শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগর উপজেলায় এক বেক্তি তার স্ত্রী ও দুই সন্তান কে হত্যা করেছে। শুক্রবার ১৫ জুলাই বেলা ১.৩০ এর দিকে জহিরুল ইসলাম বাবু (৩৩) নামে এক ব্যক্তি পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও দুই সন্তান কে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামের এক নির্জন স্থানে নিয়ে গলা টিপে ও গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে বাড়ি চলে যায়।
তাদের হত্যার পরে সে নিজেই পুলিশের কাছে আত্মসর্পন করে। সে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিশ্বাসপাড়ার মশিয়ার বিশ্বাসের ছেলে।
নিহত স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি (২৮) অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা বাজার নিবাসী মুজিবুর শেখের কন্যা। নিহত শিশু কন্যা সুমাইয়া (৯) ও সাফিয়া (১৮ মাস)। নিহত সাবিনা ইয়াসমিন বিথীর পরিবারে চলছে শোকের ছায়া। অভয়নগর থানা পুলিশ লাশ উদ্ধার ও হত্যাকারীকে আটক করেছে।
অয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বলেন “ স্বামী জহিরুল ইসলাম বাবু তার স্ত্রী ও দুই কন্যাকে হত্যা করেছে। নিহত তিন জনের লাশ উপজেলার চাপাতলা নগরঘাটের ঘাসবন থেকে উদ্ধার করা হয়েছে। কেন বা কি কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এ মুহুর্তে বলতে পারছিনা।