রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২১৬ সময় দেখুন
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন


ইয়ানূর রহমান ::

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা । যশোর শিক্ষা বোর্ডের ২৯১টি কেন্দ্রে অংশ নেবে ১ লাখ ৮১ হাজার ৪৩০ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৯২ হাজার ৪৪২ জন ও মেয়ে ৮৮ হাজার ৯৮৮জন মেয়ে। এবারের পরীক্ষায় মেয়ের চেয়ে পরীক্ষায় ৩ হাজার ৪৫৪ জন ছেলে বেশি অংশ নেবে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫৭ হাজার ১৬৫জন ও অনিয়মিত  ২৩ হাজার ৯৭১জন।  পরীক্ষার খাতা কেন্দ্রে পাঠিয়ে দেয়াসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

বোর্ডের দেয়া তথ্যানুযায়ী ১ লাখ ৮১ হাজার ৪৩০ শিক্ষার্থীর মধ্যে যশোর জেলার  ৫২ কেন্দ্রে অংশ নেবে ৩০ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। ছেলে ১৫ হাজার ৪১৯ জন ,মেয়ে ১৪ হাজার ৬৭৮ জন। খুলনা জেলায় ৫৮টি কেন্দ্রে অংশ নেবে ২৭ হাজার ২১৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৫ হাজার ৬০৭ জন,মেয়ে ১৩ হাজার ৬৮৫জন। বাগেরহাটের ২৭ কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছেলে ৭ হাজার ৪৪৬ জন, মেয়ে ৮ হাজার ১৬১জন। সাতক্ষীরার ২৭ কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৫৩১ পরীক্ষার্থী। ছেলে ছেলে ১০ হাজার ২৮৮জন,মেয়ে ৯ হাজার ২৪৩ জন। কুষ্টিয়ার ৩০ কেন্দ্রে অংশ নেবে ২৫ হাজার ২৫১ জন পরীক্ষার্থী। ছেলে ১২ হাজার ৭৬২ জন, মেয়ে  ১২ হাজার ৪৮৯ জন। চুয়াডাঙ্গার ১৭টি কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী। ছেলে ৫ হাজার ৯১৩ জন , মেয়ে ৫ হাজার ৭৫৭ জন। মেহেরপুরের ১৩টি কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী। ছেলে ৪ হাজার ৪১৬ জন ও মেয়ে ৪ হাজার ৩৬২ জন। নড়াইলের ১৪টি কেন্দ্রে অংশ নেবে ৯ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী। ছেলে ৫ হাজার ৩০ জন , মেয়ে ৪ হাজার ৭৬৭ জন। ঝিনাইদহের ৩৬ কেন্দ্রে অংশ নেবে ২১ হাজার ৫২১ জন পরীক্ষার্থী। ছেলে ১১ সহাজার ৩৭৫ জন, মেয়ে ১০ হাজার ১৪৬ জন। মাগুরার ১৭টি কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী। ছেলে ৬ হাজার ২৬০ জন,মেয়ে ৫ হাজার ৭শ জন। করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা কথা ভেবে অনলাইনে ফরম পুরণ কার্যক্রম চালু করে যশোর শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা ঘরে বসে স্মার্ট ফোনের মাধ্যমে পরীক্ষার ফরম পুরন করে। বিকাশ, রকেটের মাধ্যমে পরীক্ষার ফিসের টাকা জমা দেয়। ১৪ নভেম্বর প্রথম দিন সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)।  ১৫ নভেম্বর সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। দুপুর ২ টাকা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান। ১৬ নভেম্বর  রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর সকালে ভুগোল ও পরিবেশ, বিকেলে অনুষ্ঠিত হবে ফিন্যান্স ও ব্যাংকিং। ২২ নভেম্বর উচ্চতর গণিত (তত্ত্বীয়), জীব বিজ্ঞান(তত্ত্বীয়)। ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি বিকেলে ব্যবসায় উদ্যোগ।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেছেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক
দূরত্ব বজায় রেখে পরীক্ষা  নেয়া হবে। পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র সচিবদের দায়িত্ব অবহেলা কোন ভাবে মেনে নেয়া হবে না। কেউ যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর