সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :

যশোরে ১৭টি মাদক মামলার আসামি শিলি বেগম আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৯৭ সময় দেখুন
যশোরে ১৭টি মাদক মামলার আসামি শিলি বেগম আটক


ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

যশোরে ১৭টি মাদক মামলার আসামি শিলি বেগমেক  আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাদক বিক্রির সময় শহরের চাঁচড়া কয়লাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শিলি বেগম ওই এলাকার সোহরাব হোসেনের স্ত্রী।

ডিবি পুলিশের উপপরিদর্শক বাবলা দাস বলেন, শিলি বেগম যশোর শহরের কুখ্যাত মাদক বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে কয়লাপট্টি এলাকায় মাদক বিক্রি করে আসছে। ইয়াবা’র আড়তদার হিসেবে যশোর জুড়ে রয়েছে তার পরিচিতি।

বুধবার দুপুর সাড়ে বারোটার সময় গোপনের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। রায়পাড়া কয়লা পট্টির আব্দুল খালেকের বাড়ির সামনে থেকে শিলি বেগমকে আটক করা হয়। এ সময় নারী ডিবি পুলিশ সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে কোতোয়ালি থানায়।

তিনি আরো বলেছেন, এর আগে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৭ টি মামলা ছিল। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom