বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যশোরের ঝিকরগাছায় স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
যশোরের ঝিকরগাছায় স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড


এম ওসমান, যশোর প্রতিনিধি ::

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিনের নায়ড়া গ্রামে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আকিমুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আকিমুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে। নিহত হালিমা খাতুন (২৮) যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের লিয়াকত আলীর মেয়ে।

আদালতের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, আকিমুল ইসলাম যৌতুকের কারণে তার স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। এজন্য হালিমা খাতুন বিভিন্ন সময় বাবার কাছ থেকে টাকা এনে স্বামীকে দিতেন। সর্বশেষ আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। ২০১৩ সালের ৩১ মে হালিমা খাতুন তার বাবার কাছ থেকে এক লাখ টাকার একটি চেক এনে দেন। আকিমুল দাবিকৃত টাকা না পেয়ে হালিমাকে মারপিট করেন।

এতে অন্তঃসত্ত্বা হালিমা মারা যান। এরপর আকিমুল ও তার পরিবারের লোকজন হালিমার মরদেহ ফেলে পালিয়ে যান। প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জেনে হালিমার বাড়ির লোকজন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। এরপর হালিমার বাবা লিয়াকত আলী বাদী হয়ে আকিমুল ইসলামের নামে ২০১৩ সালের ১লা সেপ্টেম্বর ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে থানার এসআই কামাল হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আকিমুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর