মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

যশোরের বিখ্যাত নলেন গুড়ের পায়েশ রান্নার সহজ রেসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
যশোরের বিখ্যাত নলেন গুড়ের পায়েশ রান্নার সহজ রেসিপি


বাঙালিদের উৎসব কিংবা অনুষ্ঠানে পায়েস ছাড়া যেন চলেই না। খাবার শেষে কিংবা বিকেলের নাস্তায় মিষ্টিমুখ করতে পায়েসের জুড়ি নেই। চিরপরিচিত পায়েসের মধ্যে যশোরের বিখ্যাত নলেন গুড়ের পায়েস একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার। আজকে আমরা  জানবো, এই পায়েস তৈরির সহজ রেসিপিটি।

উপকরণ

  • পোলাও চাল – ১০০ গ্রাম
  • দুধ – ৪ লিটার
  • খেজুর গুঁড় – ৩০০ গ্রাম
  • এলাচ – ৪/৫ টি
  • দারুচিনি – পরিমাণ মতো
  • কাজুবাদাম – স্বাদ অনুযায়ী
  • কিসমিস-স্বাদ অনুযায়ী
  • লবণ- অল্প পরিমাণ

যেভাবে রান্না করবেন

১. প্রথমে চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২. এবার একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। খেয়াল রাখবেন হাঁড়ির নিচে যেন পুড়ে কিংবা লেগে না যায়।

৩. এবার দুধে এলাচ  ও দারুচিনি দিয়ে একটু ফুটিয়ে নিন।

৪. এরপর এতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিন এবং সিদ্ধ না হওয়া পর্যন্ত ধীরে ধীরে নাড়তে থাকুন।

৫. চাল সিদ্ধ হয়ে গেলে এতে গুঁড় দিয়ে দিন।

৬.  এবার এতে  চিমটি পরিমাণ লবণ দিয়ে দিন। এবার  কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন।

৭. এবার পায়েসের ওপর কাজুবাদাম, কিসমিস দিয়ে সাজিয়ে নিন।

ব্যাস! তৈরি হয়ে গেল মজাদার নলেন গুড়ের পায়েস। আশা করছি, রেসিপিটি ভালো লেগেছে। আজই ট্রাই করে দেখুন।

ছবি- সাটারস্টক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর