সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়: মঈন খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ সময় দেখুন
যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়: মঈন খান


ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, যারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করেন তারা সুযোগ পেলেই দেশ থেকে পালিয়ে যান।

গত বছরের ৫ আগস্টের ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়; কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া রাজনীতি করেছেন কোটি মানুষের জন্য।’

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মিথ্যা মামলায় হাজির হয়ে জেল খাটেন। তিনি কখনো রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ের লড়াই করেছেন।’

তিনি আরও বলেন, ‘আজ জাতি তার জন্য উৎকণ্ঠায় আছে, তার সুস্থতার জন্য সবাই দোয়া করছে।’

অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন—আওয়ামী লীগ সরকারের ‘প্রতিহিংসার রাজনীতি’র শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন।

গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর