বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যে আগাম নির্বাচন ৪ জুলাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
যুক্তরাজ্যে আগাম নির্বাচন ৪ জুলাই


জল্পনা-কল্পনা চলছিল কয়েক মাস ধরেই। সেগুলোকে সত্য প্রমাণ করেই যুক্তরাজ্যের সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একই সঙ্গে আগামী ৪ জুলাই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগেই এই তারিখ ঘোষণা করলেন ঋষি।

বিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়, বুধবার (২২ মে) যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টার দিকে) এ ঘোষণা দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, যুক্তরাজ্যের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সময় এখনই।

যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের অক্টোবরে ১০ ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নিয়েছিলেন ঋষি সুনাক। বছর দেড়েকের মধ্যেই সে দায়িত্ব ছেড়েও দিচ্ছেন তিনি। ঋষি বলেন, সংসদ ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছেন রাজা দ্বিতীয় চার্লস। ৪ জুলাই হবে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন।

পার্লামেন্ট ভেঙে দিতে রাজার অনুমতি পাওয়ার পর বুধবার ১০ ডাউনিং স্ট্রিটে ঋষি সুনাক যখন আগাম ভোটের তারিখ ঘোষণা করছিলেন, তখন বেশ বৃষ্টিও হচ্ছিল। সাংবাদিকদের কেউ কেউ এ সময় ছাতা নিয়ে, কেউ কেউ ভিজেই খবর সংগ্রহ করছিলেন।

এর আগে ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সদস্যদের ডাকা হয়। সেখানে আগাম নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার এই ঘোষণায় আলবেনিয়ায় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ঋষি সুনাক কনজারভেটিভ দলের নেতা। তবে সম্প্রতি যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ব্যাক জয় পেয়েছে সংসদে বিরোধী দলে থাকা লেবার পার্টি। জাতীয় নির্বাচনেও তাদের দিকেই পাল্লা ভারী বলে বিভিন্ন জরিপের তথ্য বলছে। দলটির নেতা স্যার কিয়ার স্টারমারও আগাম জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন।

ঋষি সুনাকের ঘোষণাকে স্বাগত জানিয়ে কিয়ার স্টারমার বলেন, নির্বাচন ভালোর জন্য পরিবর্তনের সুযোগ। এই নির্বাচনের জন্য দেশ অপেক্ষা করছে।

স্কটিশ ফার্স্ট মিনিস্টার এসএনপির নেতা জন সুনেও আগাম জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান। বলেন, এটাই সুযোগ কনজারভেটিভ পার্টিকে বিদায় করে স্কটল্যান্ড ফার্স্টকে সামনে আনার।

সংসদের কী হবে

যুক্তরাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণার পর ভেঙে দেওয়ার আগে সংসদ কয়েকদিন মুলতবি রাখা হয়। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ঘোষণা অনুযায়ী আগামী ২৪ মে শুক্রবার সংসদ মুলতবি হবে, ভেঙে দেওয়া হবে ৩০ মে।

এর ফলে সংসদ সদস্যরা পদ হারাবেন। যারা ফের নির্বাচন করতে চান, তারা নিজ নিজ নির্বাচনি এলাকায় ফিরে গিয়ে প্রচারে নামবেন। তবে তারা সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবেন।

এদিকে নির্বাচনের আগ পর্যন্ত মন্ত্রীরা আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন। এ সময় সরকারি কর্মকাণ্ড সীমিত থাকবে। রাজনৈতিক উদ্দেশে প্রচারে কোনোভাবেই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা যাবে না।

The post যুক্তরাজ্যে আগাম নির্বাচন ৪ জুলাই appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর