বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাজ্যে তীব্র খরা, ফ্রান্সে দাবানল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৮০ সময় দেখুন
যুক্তরাজ্যে তীব্র খরা, ফ্রান্সে দাবানল


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাজ্য, জার্মানি ও পর্তুগাল গত মাসে নজিরবিহীন দাবানলের পর এবার তীব্র খরার কবলে পড়েছে। দেশগুলোর বিভিন্ন অঞ্চলে মাটির নিচের জলস্তর কমে গেছে, জলাশয় শুকিয়ে গেছে। এদিকে ফ্রান্সে ভয়াবহ দাবানল নেভাতে কাজ করছেন শত শত দমকলকর্মী।

গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এতে জার্মানির রাইন নদীতে জলের পরিমাণ আশঙ্কাজনক মাত্রায় কমে গেছে। যুক্তরাজ্যের টেমস নদীর উৎসধারায় পানির স্তরও নেমে গেছে।

জার্মানির রাইন নদীর কিছু এলাকায় পানির উচ্চতা মাত্র দেড় মিটার। ফলে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। যুক্তরাজ্যে গ্রীষ্মকালজুড়ে বহু এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ফলে এসব এলাকায় মাটির নিচের পানির স্তর নেমে গেছে।

যুক্তরাজ্যের আবহাওয়া সংস্থা ডেভন এবং কর্নওয়াল, সোলেন্ট এবং সাউথ ডাউনস, কেন্ট এবং দক্ষিণ লন্ডন, হার্টস এবং উত্তর লন্ডন, পূর্ব অ্যাংলিয়া, টেমস, লিঙ্কনশায়ার এবং নর্থহ্যাম্পটনশায়ার এবং পূর্ব মিডল্যান্ডসে খরা ঘোষণা করেছে। জলস্তর নিচে নেমে যাওয়ায় এসব এলাকায় হোসপাইপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। চলতি আগস্টে আরও কয়েকটি এলাকাও খরার কবলে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

এদিকে দাবানল ঠেকাতে ইউরোপের অন্যান্য দেশ থেকে দমকলকর্মীরা ফ্রান্সে গিয়েছেন। রোমানিয়া, গ্রিস, পোল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি থেকে ১১০০ দমকলকর্মীরা ফ্রান্সের দাবানল ঠেকাতে কাজ করছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর