বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাজ্যে বন্দুক হামলায় ৬ প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
যুক্তরাজ্যে বন্দুক হামলায় ৬ প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্লিমথ শহরে বন্দুক হামলার ঘটনায় এক শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলা চলে। সন্দেহভাজন বন্দুকধারীসহ পাঁচ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক নারীর মৃত্যু হয়।

এ ব্যাপারে লেবার পার্টির স্থানীয় আইনপ্রণেতা লুক পোলার্ড টুইট করে জানিয়েছেন, মৃতদের মধ্যে ১০ বছরের কম বয়সী এক শিশুও রয়েছে।

পুলিশ বলছে, এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই ।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে বন্দুক হামলার ঘটনা বিরল। দেশটিতে ১১ বছরের মধ্যে এই প্রথম বন্দুক হামলার ঘটনা ঘটলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দুকধারী প্রথমে একটি বাড়ির সদর দরজায় জোরে জোরে লাথি মারে। পরে এক নারী ও তার মেয়েকে গুলি করে।

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, আধা-স্বয়ংক্রিয় বন্দুকসহ হামলাকারীর পরনে কালো ও ধুসর রংয়ের পোশাক ছিল। বন্দুকধারী পরে ওই বাড়ির পেছনের পার্ক দিয়ে পালিয়ে যায়। সে সময় দুই কুকুরপালককে গুলি করে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর