বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
যুক্তরাজ্যের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে কয়েকটি পরিবর্তনের ব্যাপারে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।

তার মধ্যে, পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে উপ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে বিচারমন্ত্রী এবং লর্ড চ্যান্সেলরের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাস।

শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে পদচ্যুত করে তার জায়গায় বসানো হয়েছে ভ্যাকসিনমন্ত্রী নাদিম জাহাওয়িকে। নতুন করে সংযোজিত গৃহায়ণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন মাইকেল গোভ। ক্রীড়া, সংস্কৃতি এবং গণমাধ্যম মন্ত্রণালয়ের ওলিভার ডোওডেনকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে নতুন মন্ত্রী করা হয়েছে ন্যাডিন ডরিসকে।

বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ডকে তার পদ থেকে সরানো হয়েছে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল তার পদ ধরে রেখেছেন। কমিউনিটি মন্ত্রী রবার্ট জেনরিকও পদ হারিয়েছেন। পার্লামেন্টে সরকারদলীয় উপনেতার পদ থেকে সরানো হয়েছে আমান্দা মিলিংকে।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, বুধবার শুরু হওয়া এই রদবদল প্রক্রিয়া বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর