বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাষ্ট্র-চীনের সামরিক যোগাযোগ চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
যুক্তরাষ্ট্র-চীনের সামরিক যোগাযোগ চালু


আন্তর্জাতিক ডেস্ক

ক্রমবর্ধমান উত্তেজনা হ্রাসের প্রয়াসে সামরিক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ নভেম্বর) দুই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও শি জিনপিং এক শীর্ষ বৈঠকে এ ব্যাপারে সম্মত হন।

বুধবার (১৫ নভেম্বর)  সান ফ্রান্সিসকোর কাছে একটি ঐতিহাসিক কান্ট্রি এস্টেটে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, আমরা সরাসরি, খোলামেলা ও স্পষ্ট যোগাযোগে ফিরে এসেছি।

জো বাইডেন আরও জানান, বৈঠকে উভয় নেতা একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনেও সম্মত হয়েছেন।

জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটি শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিতীয় সরাসরি বৈঠক।

চলতি বছরের শুরুতে দুই ক্ষমতাধর দেশের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারি বেলুন উড়ে আসার পর সম্পর্ক তলানিতে নামে।

এর আগে, গত বছরে মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বন্ধ করে দেয় চীন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর