বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৫০ সময় দেখুন
যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফরের ধারাবাহিকতায় এটি হতে যাচ্ছে তার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই সফরের মধ্য দিয়ে তিনি সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের এই রাষ্ট্রীয় সফরের প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ও সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।

নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠকে অংশ নেবেন।

নিউইয়র্কের কূটনৈতিক পর্ব সফলভাবে শেষ করার পর তিনি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় শহর সানফ্রান্সিসকো ভ্রমণ করবেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি বিশেষ মতবিনিময় সভায় তার প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই বহুপক্ষীয় সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন পররাষ্ট্র কর্মকর্তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর