রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া হাসনাতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


ঢাকা: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘটনার নিন্দা জানান।

হাসনাত আব্দুল্লাহ লেখেন, “হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?”

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো ও যুগলবন্দী কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, জনগণের উচিত তাদেরও প্রত্যাখ্যান করা। নচেৎ ভবিষ্যতে এই আক্রমণের শিকার তাদেরও হতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এর পাশাপাশি, তিনি নিজের একটি পুরোনো স্ট্যাটাসও শেয়ার করেন। সেখানে আখতার হোসেনকে ডাকসু ইতিহাসে সর্বজন-সমাদৃত ও সফল নেতা উল্লেখ করে তিনি লিখেন, “আমার ভাই আখতার হোসেনের মুক্তি চাই। রশি বেঁধে কোরবানির বাজারে গরু তোলার মতো করে আদালতে আনা হয়েছিল আখতার ভাইকে। এই ছবি হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ করে।”

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এনসিপি নেতাকর্মীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom