বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জন্যও প্রস্তুত থাকতে বলছেন কিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জন্যও প্রস্তুত থাকতে বলছেন কিম


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল সংলাপ নয়, সংঘাতের জন্যও প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে উত্তর কোরিয়ার ‘মর্যাদা রক্ষা’য় বিশেষ করে সংঘাতের জন্যই ‘সম্পূর্ণরূপে প্রস্তুতি’ প্রয়োজন বলে মত তার।

বৃহস্পতিবার (১৭ জুন) উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক প্ল্যানারি মিটিংয়ে যুক্তরাষ্ট্রকে নিয়ে এমন অবস্থান তুলে ধরেন কিম। কোরিয়ান সেন্ট্রাল এজেন্সির বরাত দিয়ে বিবিসি ও আলজাজিরা এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, এই প্রথমবারের মতো নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রসঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা স্পষ্ট কোনো অবস্থান জানান দিলেন। এর আগে বাইডেন সরকার গঠনের পর মার্কিন প্রশাসন থেকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও কিম তা এড়িয়ে গেছেন।

আরও পড়ুন- খাদ্য সংকট স্বীকার করে নিলেন কিম

পিইংইয়ংয়ে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে এ সপ্তাহেই। বৃহস্পতিবার এই বৈঠকেরই এক পর্যায়ে কিম বলেন, আমাদের বিশেষ করে সম্পূর্ণভাবে সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, যেন আমরা আমাদের রাষ্ট্রের মর্যাদা অক্ষুণ্ন রাখতে পারি এবং আমাদের স্বতন্ত্রভাবে উন্নয়নের পথে নিজেদের স্বার্থ বজায় রাখতে পারি। উত্তর কোরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা ও সুরক্ষার জন্যও এটি প্রয়োজন বলে মন্তব্য করেন কিম জং উন।

উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা আরও বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি দেখা দিলে উত্তর কোরিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে উপযুক্ত জবাব দেবে। কোরীয় উপদ্বীপ এলাকায় স্থিতিশীল পরিবেশ ধরে রাখতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা মনোযোগী হব।

একদিন আগেই কিম পার্টির বৈঠকে দেশের খাদ্য সংকটের কথা প্রথমবারের মতো স্বীকার করে নেন। তিনি বলেন, টাইফুনের কারণে দেশ কৃষিখাতে লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাই জনগণের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর