বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড় পর্যবেক্ষণে রাখছে ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩০৭ সময় দেখুন
যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড় পর্যবেক্ষণে রাখছে ভারত


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনা নিয়ে চলমান আলোচনাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করেছে নয়াদিল্লি। ভারত এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৯ জানুয়ারি) জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। খবর এনডিটিভি।

সম্প্রতি বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খানের ইসলামাবাদ সফর এবং সেখানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে জয়সওয়াল স্পষ্ট করেন, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন যেকোনো পরিস্থিতির ওপর নয়াদিল্লি গভীর নজর রাখছে।

সংবাদ সম্মেলনে আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু এবং ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রসঙ্গেও আলোচনা হয়। এ বিষয়ে মুখপাত্র জানান, এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ‘এয়ার সার্ভিসেস চুক্তি’ অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

একই সংবাদ সম্মেলনে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলার ঘটনাকে একটি ‘উদ্বেগজনক ধারাবাহিকতা’ হিসেবে বর্ণনা করেন।

জয়সওয়াল জোর দিয়ে বলেন, ‘এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত এবং কঠোরভাবে মোকাবিলা করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘ভারত লক্ষ্য করছে যে, বাংলাদেশে এ ধরনের হামলার ঘটনাগুলোকে অনেক সময় ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক মতপার্থক্য বা অন্যান্য বাহ্যিক কারণে দায়ী করার একটি প্রবণতা তৈরি হয়েছে। এই ধরনের অবহেলা বা দায় এড়ানোর চেষ্টা কেবল উগ্রবাদী ও অপরাধীদের আরও সাহসী করে তোলে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরও গভীর করে।‘

এ ছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘ভারত বরাবরের মতোই একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। ভারত মনে করে, একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠার জন্য সকল প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর