বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুদ্ধাস্ত্র নিয়ে ইসরাইলে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের বিমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
যুদ্ধাস্ত্র নিয়ে ইসরাইলে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের বিমান


আন্তর্জাতিক ডেস্ক

গাজায় আক্রমণের জন্য আমেরিকান গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র বহনকারী প্রথম বিমান ইসরাইলে অবতরণ করেছে। অবরুদ্ধ গাজায় সম্ভাব্য স্থল হামলার জন্য কয়েক হাজার সৈন্য জড়ো করেছে ইসরাইল। এসব সৈন্যদের ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র আধুনিক অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে ইসরাইলে।

বুধবার (১১ অক্টোবর) ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে মার্কিন বিমান পৌঁছানোর তথ্য জানিয়েছে।

হামাস-ইসরাইলের নতুন এই সংঘর্ষ শুরু পরপর যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা মিত্র ইসরাইলকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সুরক্ষা সহায়তার নতুন সরবরাহ পাঠাবে। বুধবার ইসরাইলে অবতরণ করা বিমানটি ওই সহায়তা প্রতিশ্রুতির প্রথম চালান।

আল জাজিরার খবরে বলা হয়, গোলাবারুদ ছাড়াও যুক্তরাষ্ট্র ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের অভাব পূরণ করতে আরও ইন্টারসেপ্টর সরবরাহ করছে বলেও ধারণা করা হচ্ছে। কারণ হামাসের অব্যাহত রকেট হামলার সময় বেশ কয়েকটি রকেট আয়রন ডোমকে ফাকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এদিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় স্থল আক্রমণ চালানোর জন্য তিন লাখ সৈন্য সমাবেশ ঘটিয়েছে। তারা বর্তমানে গাজা উপত্যকার কাছাকাছি অবস্থান করছে।

সর্বশেষ খবর অনুযায়ী, গত শনিবার থেকে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছেন। ইসরাইলের পালটা হামলায় অন্তত ৯৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন:

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর