বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যোদ্ধাদের জ্বালানি অবরোধের কারণে মালিতে স্কুল বন্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
যোদ্ধাদের জ্বালানি অবরোধের কারণে মালিতে স্কুল বন্ধ ঘোষণা


মালির সামরিক সরকার দেশজুড়ে সব স্কুল ও বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। সশস্ত্র গোষ্ঠী আরোপিত জ্বালানি আমদানি অবরোধে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দেশটির শিক্ষা মন্ত্রী আমাদু সি সাভানে বলেন, ৯ নভেম্বর পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে। জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে শিক্ষক-কর্মচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করছে। স্কুলগুলো ১০ নভেম্বর থেকে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।’

এদিকে, মালির আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক পৃথক বিবৃতিতে জানায়,
‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ থাকবে। জরুরি সেবা, উদ্ধার কার্যক্রম এবং গণপরিবহনে ব্যবহৃত যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি দেওয়া হবে।’

গত সেপ্টেম্বর থেকে সাহেল অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মালি সীমান্তে জ্বালানি আমদানির ওপর অবরোধ ঘোষণা করে। তারা মূলত সেনেগাল ও আইভরি কোস্ট থেকে আসা জ্বালানি ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করছে, যেখান দিয়ে দেশের অধিকাংশ আমদানি পণ্য আসে।

অবরোধের কারণে মালিতে পণ্য ও পরিবহন খরচ বেড়ে গেছে, এবং রাজধানী বামাকোতেও জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর