বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘যৌথভাবে ড্রোন নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া-ইরান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১১০ সময় দেখুন
‘যৌথভাবে ড্রোন নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া-ইরান’


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া ও ইরানের সম্পর্ক সম্পূর্ণরূপে প্রতিরক্ষা অংশীদারিত্বে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়াও ইরানকে নজিরবিহীন সামরিক সহায়তা করছে বলে দাবি দেশটির।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এই মন্তব্য করেন। মার্কিন প্রতিবেদন অনুযায়ী এই দুই দেশ যৌথভাবে ড্রোন নির্মাণের পরিকল্পনা করছে বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) এক বক্তৃতায় কিরবি বলেন, ‘ইরান ও রাশিয়া যৌথভাবে ড্রোন তৈরি করলে তা ইউক্রেন, ইরানের প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হবে।’

ইরানের সঙ্গে অস্ত্র উন্নয়ন ও প্রশিক্ষণের ক্ষেত্রে রাশিয়া সহযোগিতা করতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া হেলিকপ্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইরানকে ‘উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে’ চায় বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

কিরবি আরও বলেন, ‘রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী হয়ে উঠেছে ইরান। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা করার জন্য ইরানের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। যা দেশটির লাখ লাখ নাগরিককে বিদ্যুৎ, তাপ ও জরুরি পরিষেবা থেকে বঞ্চিত করছে। ইরানের ভূমিকার কারণে আজ ইউক্রেনের মানুষ আসলেই মারা যাচ্ছে।’

এর আগে, গত ১৭ অক্টোবর রুশ হামলায় ব্যবহৃত ‘কামিকাজে’ ড্রোন রাশিয়াকে সরবরাহ করার জন্য ইরানকে অভিযুক্ত করেছিল ইউক্রেন। যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করে। কিন্তু পরে ইরান স্বীকার করে বলে, যুদ্ধের ‘কয়েক মাস’ আগে মস্কোকে সীমিত সংখ্যক এই ড্রোন পাঠানো হয়েছিল।

এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, এটি মিথ্যা কথা। হামলায় আরও বেশি ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর