শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি মেডিকেলের শিক্ষক গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ সময় দেখুন
যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি মেডিকেলের শিক্ষক গ্রেফতার


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মামলায় সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৯ ডিসেম্বর) র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক ডা. সালাউদ্দিন চৌধুরী ফার্মাকোলজি বিভাগে কর্মরত।

এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় জিডি করেছিলেন ভুক্তভোগী ছাত্রী।

জিডিতে তিনি অভিযোগ করেন— কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে ক্ষতি হবে বলে অভিযুক্ত শিক্ষক ভয় দেখিয়েছেন বলেও দাবি ওই ছাত্রীর।

এ ঘটনায় জিডির পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও লিখিত অভিযোগ দেওয়া হয়।

জিডিতে ওই ছাত্রী আরও অভিযোগ করেন— ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন ডা. সালাউদ্দিন। এতে রাজি না হওয়ায় তাকে ফেল করিয়ে একই শিক্ষাবর্ষে আটকে রাখার হুমকিও দেন। তাতেও কাজ না হওয়ায় কলেজে বিভিন্নভাবে ডেকে আলাদাভাবে দেখা করতে বলতেন ওই শিক্ষক।  কোনো কিছুতেই রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে ভয়ভীতি দেখাতেন।

সারাবাংলা/ইউজে/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর