শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

রওশন এরশাদ সংজ্ঞাহীন, বিদেশে নিতে চিকিৎসকদের পরামর্শের অপেক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৫৫ সময় দেখুন
রওশন এরশাদ সংজ্ঞাহীন, বিদেশে নিতে চিকিৎসকদের পরামর্শের অপেক্ষা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। কর্তব্যরত ডাক্তাররা ইতিবাচক পরামর্শ দিলে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে রওশন এরশাদ নানা রোগে ভুগছেন। মাঝে মাঝে তার হার্টবিট বেড়ে যাচ্ছে, এমনি কি তার ব্লাড প্রেসারও নিয়ন্ত্রণে আসছে না। এছাড়াও পেটের সমস্যাসহ শরীরে অক্সিজেনের ঘাটতিও রয়েছে রওশন এরশাদের।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ রওশন এরশাদকে ফের সিএমএইচে ভর্তি

এদিকে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রওশন এরশাদের রোগ মুক্তি জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রওশন এরশাদ নিস্তেজ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা পরামর্শ দিলে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

গত শনিবার (২৩ অক্টোবর) রওশন এরশাদেরকে রাজধানীল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ওই সময় রওশন পুত্র সাদ এরশাদ এমপি সারাবাংলাকে বলেছিলেন, ‘মা বর্তমানে আইসিউইতে রয়েছেন। এক দিকে তার বয়স হয়েছে, অন্যদিকে তার শারীরিক নানা সমস্যাও রয়েছে। চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে। এ জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহাত রয়েছে।’

সারাবাংলা/এএইচএইচ/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর