বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

রক্তচাপ, কোলেস্টেরল তো কমায়ই, যৌন স্বাস্থ্যের পক্ষেও রসুন দারুন উপকারী জানতেন কি? – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৭৫ সময় দেখুন
রক্তচাপ, কোলেস্টেরল তো কমায়ই, যৌন স্বাস্থ্যের পক্ষেও রসুন দারুন উপকারী জানতেন কি? – News18 Bangla


#কলকাতা: খাবারে স্বাদ আনতে রসুন (Garlic Benefits) ব্যবহার করা হয়। বিশেষ করে যে কোনও অমিষ খাবারে রসুন না দিলে যেন ঠিক জমে না। রসুন আমাদের শরীরের জন্য উপকারী। প্রাচীনকাল থেকেই রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু পুরুষদেরই নয়, নারীদেরও অনেক শারীরিক সমস্যায় এটিকে সর্বোত্তম ভেষজ প্রতিকার বলে মনে করা হয়। আজ আমরা রসুনের উপকারিতা সম্পর্কে জানব। এ ছাড়াও কীভাবে ও ঠিক কতটা পরিমাণে রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, সেটাও জানব।

উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রসুন উপকারী: রসুন উচ্চ রক্তচাপের সমস্যার নিরাময়ের জন্য খুব কাজের জিনিস হিসাবে বিবেচিত হয়। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের সকালে খালি পেটে রসুনের একটা কোয়া খাওয়া উচিত। এক্ষেত্রে তা চিবিয়ে খাওয়া যেতে পারে বা জল দিয়ে গিলেও খাওয়া যেতে পারে।

আরও পড়ুন- সবার সহ্য হয় না! নীলকান্তমণি ধারণের আগে জেনে নিন এর যথাযথ নিয়ম! নাহলে হিতে বিপরীত হবে

রসুন কোলেস্টেরল কমায়: কোলেস্টেরল কমাতেও কাজ করে রসুন। এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগ প্রতিরোধ করে। হাই কোলেস্টেরলের কারণে হার্ট স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হয়। যাঁদের এই সমস্যা আছে তাঁদের সকালে খালি পেটে এক বা দুই কোয়া রসুন খাওয়া উচিত।

পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য উপকারী: পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্যও রসুনকে একটি খুবই উপকারী প্রতিকার বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে এটি পুরুষদের যৌন শক্তি বাড়ানোর জন্য প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হত। রসুনে এমন অনেক যৌগ পাওয়া যায়, যা যৌন শক্তি বাড়াতে কাজ করে। পুরুষেরা এক্ষেত্রে একটি রসুনের কোয়া পিষে তাতে ১ চা চামচ মধু মিশিয়ে সকালে খাওয়ার আগে খেতে পারেন। রাতের খাবার পরও একই ভাবে রসুন খাওয়া যেতে পারে।

আরও পড়ুন– ভালোবাসা থেকে কর্মক্ষেত্র- মঙ্গলের গোচরে দারুন ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা

রসুন শরীর পরিষ্কার করে: রসুন শরীরের ভিতরে উপস্থিত ময়লা পরিষ্কার করতেও কাজ করে। যাঁরা কারখানা ও গ্যারেজে কাজ করেনঁ, তাদের খাদ্যতালিকায় রসুন রাখা উচিত। এটি শরীরে জমে থাকা ভারী ধাতু বের করে দেয় এবং শরীরকে যে কোনও বড় রোগ এড়াতে সাহায্য করে।

বয়স্ক মহিলাদের জন্য উপকারী: যে সব মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, প্রায়ই তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হয়। যার মধ্যে হাড়ের দুর্বলতাও রয়েছে। রসুন মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন বাড়ায়, যার কারণে হাড় দুর্বল হয় না।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Garlic Benefits, Healthy Lifestyle



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর