শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শাহ্ আজম শান্তনু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২২৭ সময় দেখুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শাহ্ আজম শান্তনু


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) ভাইস চ্যান্সেলর পদে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু। তিনি ইতোমধ্যে রবি’র ভিসি হিসেবে যোগও দিয়েছেন। বুধবার (৮ডিসেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

এর আগে, গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মো. শাহ্ আজম শান্তনুকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৬ এর ১০ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. শাহ্ আজমকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’র ভাইস চ্যান্সেলর পদে যোগদানের তারিখ হতে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ।

প্রজ্ঞাপন জারির পরদিন বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কর্মস্থলে যোগ দেন ড. শাহ্ আজম শান্তনু করেন। নতুন উপাচার্য কর্মস্থলে যোগ দিতে এলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শাহ্ আজম শান্তনু

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে যোগদানের পর নতুন উপাচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শাহ্ আজম শান্তনু।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখাসহ সার্বিক প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সচেতন সমাজের সহযোগিতা কামনা করেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর