রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮ Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ সময় দেখুন
রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় নিজ বাড়ির অদূরে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকার সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ জানে আলম সিকদার (৪৮) সিকদার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

নিহত জানে আলম রাউজান থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। অবশ্য একই আসনে বিএনপি আরেক কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যানুযায়ী, পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে সিকদার পাড়া গ্রামে বাড়ির অদূরে দাঁড়ানো জানে আলমকে মুখোশ পরা তিন যুবক মোটরসাইকেলে গিয়ে গুলি করেন। এর পর তারা আবার দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে জানে আলমকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর