রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

রাকসু নির্বাচন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ থেকে সরে দাঁড়ালেন এজিএস পদপ্রার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫৮ সময় দেখুন


রাজশাহী: আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে পদত্যাগ করেছেন প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিনেটে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘‘সাম্প্রতিক নানা বাস্তবতায় এবং ব্যক্তিগত কিছু কারণে আমি ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছি। একটি প্যানেল মূলত টিমওয়ার্কের মাধ্যমে গড়ে ওঠে, তবে শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টি নির্ভর করে ব্যক্তির যোগ্যতা, সততা ও কর্মদক্ষতার ওপর। আমাদের ভেতরে পারস্পরিক বোঝাপড়ার কিছু ঘাটতির কারণে অনেকে ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন। আমিও সেই ধারাবাহিকতায় আজ প্যানেল থেকে সরে যাচ্ছি। এই প্যানেলের প্রতিটি প্রার্থী অত্যন্ত যোগ্য। তারা যদি জয়ী হন, অবশ্যই রাকসুর জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবেন।’

তিনি আরও বলেন, ‘আমি আসন্ন রাকসু নির্বাচনে এজিএস এবং সিনেট সদস্য এই দুইটি পদে মনোনয়ন জমা দিয়েছিলাম। কিন্তু বাস্তবতায় আমার পক্ষে একসঙ্গে দুইটি পদে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না। যেহেতু রাকসুর মূল কার্যকারিতা সিনেটের মাধ্যমেই বাস্তবায়িত হবে, যেখানে নির্বাচিত সিনেট সদস্যরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন, তাই আমি কেবল সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, ‘প্যানেলে অনেক প্রার্থী থাকলেও তার নিজের প্রচার নিজেকেই চালাতে হয়। তিনি কোনো অদৃশ্য কারণে প্রচার
চালায়নি, আমরা তা অবগত নই। এটা এমন না যে তিনি দাঁড়ালেই এজিএস হয়ে যাবেন, হয়তো তিনি কনফিডেন্স পাচ্ছেন না এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে। তিনি আমাদের প্যানেল থেকে পদত্যাগ করেছেন, এটা তার ব্যাক্তিগত সিদ্ধান্ত। আমি তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। প্যানেল থেকে পদত্যাগ বিষয়ে আমাদের সঙ্গে তার কোনো তার কোনো কথা হয়নি।’

উল্লেখ্য, এর আগে এই প্যানেল থেকে সরে দাঁড়িয়েছিলেন মিডিয়া ও প্রকাশনাবিষয়ক সম্পাদক প্রার্থী ফাহির আমিন এবং মিডিয়া ও প্রকাশনাবিষয়ক সহ-সম্পাদক প্রার্থী এম শামীম। তারা বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর