বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাখাইনে থানা দখলে নেওয়ার ঘোষণা আরাকান আর্মির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ সময় দেখুন
রাখাইনে থানা দখলে নেওয়ার ঘোষণা আরাকান আর্মির


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি থানা দখলে নেওয়ার কথা জানিয়েছে দেশটির বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রদেশটির রাজধানী সিত্তওয়ের পার্শ্ববর্তী পোন্নাগিউন শহরের থানা দখলে নেয় তারা। খবর দ্য ইরাবতি।

সিত্তওয়ে থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে ইয়াঙ্গুন-সিত্তওয়ে সড়কের কাছে পোন্নাগিউন অবস্থিত। সেখানে জান্তা সরকার নিরাপত্তা জোরদার করার পরও বিদ্রোহীদের দ্বারা থানা দখলের খবর পাওয়া গেল।

এর আগে, প্রদেশটির পাকতাও শহর দখল করে এএ। এই শহরটিও সিত্তওয়ের কাছে অবস্থিত। রাখাইনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিত্তওয়ের সামরিক কমান্ডকে আত্মসমর্পণ করতে না হয় পরাজয়ের স্বীকার করতে বলেছে এএ।

স্থানীয় এক বাসিন্দা দ্য ইরাবতিকে জানিয়েছেন, অনেক জান্তা প্রশাসক’সহ সিত্তওয়ের অর্ধেকেরও বেশি বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে গেছেন।

বিদ্রোহী এই বাহিনীটি জানিয়েছে, তারা পোন্নাগিউন, রাথেদাউং, বুথিদাউং এবং মংডু শহরে কমান্ড সেন্টারসহ জান্তা বাহিনীর সকল শক্ত ঘাঁটিতে আক্রমণ করছে।

গত বৃহস্পতিবার সিত্তওয়ে, পোন্নাগিউন, রাথেদাউং এবং বুথিডাং শহরে বেসামরিক লোকদের ওপর জান্তা বাহিনী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে এএ। এ দিন মিনবিয়া শহরের কান নি গ্রামের কাছে জান্তার একটি বড় শক্ত ঘাঁটি ৯ম সেন্ট্রাল মিলিটারি ট্রেনিং স্কুলে হামলা চালানোর কথা জানিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। গত শনিবার থেকে ওই স্কুলে আক্রমণ শুরু করে এএ যোদ্ধারা। ইতোমধ্যে স্কুল রক্ষাকারী ৩টি ফাঁড়ি দখল করে যোদ্ধারা।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর