বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

রাঙ্গাবালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
রাঙ্গাবালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:: 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতিমা (৩) ও রাফিল (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

শুক্রবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ও চরনজির এলাকায় এসব ঘটনা ঘটে।তিন বছর বয়সী ফাতেমা চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতির মেয়ে এবং দুই বছরের রাফিল চরনজির গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে। দুজনেই খেলাধুলা করতে গিয়ে বাড়ির আঙিনার পুকুরে পড়ে মারা যায়।

চরমোন্তাজ ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে ফাতেমা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তার বাবা বাজারে ও মা রান্নাঘরে ছিলেন। একপর্যায় ফাতেমাকে পুকুরে ভাসতে দেখে লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।রাফিলের পরিবারের বরাত দিয়ে এসআই মিজান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাফিলের বাবা মাহাবুব বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে পাশের পুকুরে রাফিলকে ভাসতে দেখেন। পানি থেকে তাকেও মৃত অবস্থায় তোলা হয়।

চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ মিয়া জানান, ফাতেমা ও রাফিলের বাড়ির দূরত্ব প্রায় ১০কিলোমিটার। একই দিনে একই সময়ে দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ায় গোটা ইউনিয়নে শোক বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। লাশ দুইটি উদ্ধার করে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর