রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

রাজধানীতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
রাজধানীতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের মিছিল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপিসহ সমমনাদের ডাকা ১১ তম ধাপের ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ১০টার মধ্যে শান্তিনগর, বেইলি রোড, মৌচাক, গুলশান ও বাংলামোটর এলাকায় এসব মিছিল হয়।

সকাল ৭টার দিকে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে শান্তিনগর থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলটি শান্তিনগর থেকে বেইলি রোড ঘুরে মৌচাকে গিয়ে হয়।

মিছিলে অংশ নেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আক্তার হোসেন, করিম প্রধান রনি, সহ-সাধারন সম্পাদক আজিজুল হক জিয়ন, সোলায়মান কবির আরিফ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি সৈয়দ মন্জুরুল হকসহ অনান্যরা।

সকাল ৮টার দিকে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে গুলশানে মিছিল হয়।

মিছিলটি গুলশান-২ এর আজাদ মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুলশান- ১ এর গোল চত্বর প্রদক্ষিণ করার মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম, কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন,জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলাম, মো. আসাদুজ্জামান আসাদ, মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, কামরুজ্জামান নয়ন,শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির,সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপুসহ অনান্যরা।

সকাল ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে ধূপখোলায় বিক্ষোভ মিছিল ও সিইসির কুশপুত্তলিকা দাহ করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় সেখানে পুলিশ উপস্থিত হলে দ্রুত সরে পড়ে তারা।

সকাল ১০টার দিকে বাংলামোটর এলাকায় মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতা-কর্মীরা। মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর