সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২২৮ সময় দেখুন
রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

রাজধানী ঢাকাসহ সারাদেশে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোর রাতে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে মার্কিন সংস্থা ইউএসজিএস-এর ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি অনুভুত হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূ-পৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, খুলনা, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, রংপুর ও কুড়িগ্রামে।

এখনো পর্যন্ত দেশের কোথাও থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর