সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

রাজনীতিতে স্বর্ণ যুগের তৈরি করলেন টাঙ্গাইল-২ জামায়াতে প্রার্থী হেরে বিএনপির বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪০ সময় দেখুন
রাজনীতিতে স্বর্ণ যুগের তৈরি করলেন টাঙ্গাইল-২ জামায়াতে প্রার্থী হেরে বিএনপির বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে

খায়রুল খন্দকার টাঙ্গাইল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ ( গোপালপুর -ভূঞাপুর) সংসদীয় আসনে পরাজয়ের পর বিজয়ী প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে অভিনন্দন ও শুভকামনা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির।

২০১ গম্বুজ মসজিদে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। এর আগে তিনি বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

পরাজিত প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির বলেন- আমি আজ সকালেই উনাকে ফোন দিয়েছিলাম যে, আমি আপনার সাথে সৌজন্য সাক্ষাত করতে চাই। পরে উনি বললেন, আমিই আপনার সাথে দেখা করতে চাই। তারপর উনি আমার সাথে সৌজন্য সাক্ষাত করতে এই মসজিদে এসেছেন। সে জন্য এই মসজিদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এডভোকেট আব্দুস সালাম পিন্টু ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি এই গোপালপুর-ভূঞাপুর থেকে নিশ্চিহ্ন করতে চাই। সেই লক্ষ্যে আমরা একসাথে সাথে কাজ করে এই গোপালপুর-ভূঞাপুরকে সুন্দর, কল্যাণকর ও আলোকিত গোপালপুর-ভূঞাপুর করার প্রত্যাশা রাখছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর