রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

রাজশাহীর সাবেক এমপি আসাদুজ্জামান গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২৯ সময় দেখুন


নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক এ সংসদ সদস্যকে।

গ্রেপ্তার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর