বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

রাজস্থানে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নিহত ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
রাজস্থানে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নিহত ২০


রাজস্থানের জয়সলমেরে চলন্ত বাসে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী দগ্ধ হয়েছেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জয়সলমের থেকে জোধপুরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেলে এ ঘটে।

প্রশাসনের তথ্যানুসারে, বাসটিতে প্রায় ৫৭ জন যাত্রী ছিলেন। বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে জয়সলমের শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বাসের পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে অনেক যাত্রী বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান।

ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি ইউনিটে) শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। চালক বাসটি নিকটবর্তী সামরিক স্টেশনের কাছে থামানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অধিকাংশ যাত্রী নামতে পারেননি।

অনেক মরদেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজস্থান সরকার নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর