বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে যাচ্ছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আগামী বাজেট অধিবেশনেই ওই প্রস্তাব ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।

রাজ্যপাল অবশ্য নিজের অবস্থানেই অনড় রয়েছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, বিধানসভায় কখন যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নিজস্ব।

এর আগে, মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না বলেও অভিযোগ করেন তিনি। ওই ঘটনার পর রাজ্যপালের সঙ্গে শাসক দলের সম্পর্ক আরও শীতল হয়েছে। বুধবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী মুখোমুখি হলেও কথা হয়নি।

ইতোমধ্যেই রাজ্যপালকে অপসারণের দাবিতে ভারতীয় সংসদের দুই কক্ষেই স্বতন্ত্র প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সংসদের বাজেট অধিবেশনে বিষয়টি নিয়ে তৎপর হতে দলীয় সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে। সংসদের মতোই রাজ্য বিধানসভাতেও রাজ্যপালের বিরুদ্ধে তৎপর হবে তৃণমূল।

বিধানসভায় তৃণমূল মুখপাত্র বলেছেন, কোনও রাজ্যের রাজ্যপাল এমন রাজনৈতিক আচরণ করেননি। রাজ্যপালের আক্রমণের কেন্দ্রবিন্দু হয়েছেন মমতা ব্যানার্জির সরকার। অথচ বিধানসভায় ভাষণ পাঠ করার সময় তাকে বলতে হয় ‘আমার সরকার’। সংবিধান তাকে এই ক্ষমতা দেয়নি। দলের মধ্যে আলোচনার পরই নিন্দা প্রস্তাব আনা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিজেপি শিবিরের বক্তব্য, রাজ্যপাল সরকারের বিরুদ্ধে রূঢ় ভাষা ব্যবহার করলেও তাকে রাজ্য সরকার যেভাবে অবজ্ঞা করছে তাতে তিনি ভুল কিছু করেননি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর