শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাত পোহালেই রাকসু নির্বাচন, ভোটের জন্য প্রস্তুত রাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১০ সময় দেখুন
রাত পোহালেই রাকসু নির্বাচন, ভোটের জন্য প্রস্তুত রাবি


রাবি: রাত পোহালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সবমহলেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

এদিকে নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের জন্য ভোটগ্রহণের আগে সকাল সাড়ে ৮টায় গণমাধ্যমকর্মীদের সামনে খালি ব্যালট বাক্স সিলগালা করা হবে বলে সিদ্ধান্ত জানিয়েছেন নির্বাচন কমিশন। এমনকি ভোটগ্রহণ শেষে বিভিন্ন যায়গায় এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখানো হবে, যা রাকসুর ইতিহাসে এবারই প্রথম।

সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে মোট ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে ছয়টি রঙের ব্যালট বাক্স এবং সংশ্লিষ্ট ব্যালট। ভোটারদের নির্দিষ্ট রঙের বাক্সে তাদের ব্যালটগুলো ফেলতে হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টায়, তবে সব কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় সাংবাদিকদের উপস্থিত থাকার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক এবং নির্বাচনি এজেন্টদের উপস্থিতিতে খালি ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে।’

তিনি আরও জানান, ‘বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রের বাইরে থাকা সকলকে ভিতরে নিয়ে গিয়ে আর কাউকে প্রবেশ করতে দেবেন না। একজন শিক্ষার্থীকে ১০ মিনিটে মোট ৪৩টি ভোট দিতে হবে। রাকসু নির্বাচনের জন্য ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথ থাকবে। ছয় রঙের ছয়টি ব্যালটের জন্য মোট ৬টি ওএমআর মেশিন ব্যবহার করা হবে। ভোটের দিন নিরাপত্তাও ক্ষেত্রেও আমাদের থাকবে কঠোর ব্যবস্থা।’

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘নিরাপত্তা নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই তবুও সবকিছু তো ব্যাকরণ অনুযায়ী হয়না, যদি সেরকম কিছু ঘটে তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। আমরা আশা করছি কালকে আমরা একটি সুন্দর নির্বাচন দেখতে পারব এবং সকলের সহযোগিতা কামনা করছি।’

আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখব। বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গা ও কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিশেষভাবে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, নির্বাচনের দিনে বিশ্ববিদ্যালয়ে স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ বা চলাচল করতে পারবে না। তবে শারীরিকভাবে বাধাগ্রস্ত শিক্ষার্থীরা ও কমিশনের পাসধারী গণমাধ্যমকর্মীরা এ নিয়মের বাইরে থাকবেন। অ্যাকাডেমিক ভবনে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অটোরিকশা নিষিদ্ধ থাকবে, যদিও নির্বাচনসংশ্লিষ্ট যানবাহন চলাচল করতে পারবে। সেদিন মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর