বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News

রাতে না জানিয়েই বাগরাম ছেড়েছে আমেরিকা— অভিযোগ আফগানিস্তানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
রাতে না জানিয়েই বাগরাম ছেড়েছে আমেরিকা— অভিযোগ আফগানিস্তানের


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের বাগরামে টানা ২০ বছর ধরে সেনাঘাঁটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। বাগরামের এ বিমানঘাঁটি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তবে গত শুক্রবার (২ জুলাই) আফগান কর্তৃপক্ষকে না জানিয়েই ঘাঁটিটি ছেড়ে চলে যায় মার্কিন সেনারা। আফগানিস্তান এমন অভিযোগ করেছে।

বাগরাম সেনাঘাঁটির দায়িত্ব এখন আফগানিস্তানের হাতে। ঘাঁটিটির নতুন কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় রাত ৩টায় সেনাঘাঁটি ছেড়ে চলে যায় সকল মার্কিন সৈন্য। আফগানিস্তান কর্তৃপক্ষ সে সময় তা জানত না। কয়েক ঘণ্টা পর সকাল ৭টার দিকে আফগান কর্তৃপক্ষ এ খবর জানতে পারে।

বাগরামে একটি কারাগারও রয়েছে। ওই কারাগারে কমপক্ষে ৫ হাজার তালেবানি জঙ্গি বন্দী। আফগান ওই কমান্ডার অভিযোগ করেন, শুক্রবার বন্দীসহ পুরো ঘাঁটি অরক্ষিত ছেড়ে চলে যায় আমেরিকা।

সোমবার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি দাবি করেন, আফগানিস্তান আগে থেকেই জানত যে, মার্কিন সেনারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাগরামে হামলা চালাবে তালেবান। তিনি বলেন, আসলে আমরা যদি আমেরিকানদের সঙ্গে নিজেদের শক্তিমত্তার তুলনা করি, তাহলে দেখব অনেক বড় পার্থক্য। কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবকিছু নিরাপদ রাখতে ও মানুষকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করছি।

কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরের বাগরাম ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ২০ বছর ধরে তালেবান এবং তার মিত্র জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালিয়ে আসছিল। ২০০১ সালের আগে তালেবানদের দখলে ছিল এ ঘাঁটি। তবে সে বছর যুক্তরাষ্ট্রে ৯/১১ ঘটনার পর আফগানিস্তানে জঙ্গিবিরোধী যুদ্ধ শুরু করে পেন্টাগন। সে সময় মার্কিন সেনারা বাগরাম ঘাঁটি থেকে তালেবানদের উৎখাত করে। এর পর থেকে টানা ২০ বছর ধরে এ ঘাঁটি থেকে জঙ্গিবিরোধী লড়াই চালায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবার এ ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সেনারা।

আফগানিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনাঘাঁটি বাগরাম ছেড়ে মার্কিন সেনারা চলে যাওয়ার মাত্র দুই দিনের মাথায় রোববার তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় বাদখান প্রদেশের ছয়টি জেলা দখল করে তালেবান। এসময় ১০৩৭ জন আফগান সরকারি বাহিনীর সেনা সদস্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে প্রবেশ করে বলে জানিয়েছে তাজিক সীমান্তরক্ষী বাহিনী।

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন ন্যাটো জোট। গত বছর সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালেবানের সহিংসতা বেড়ে গেছে। প্রতিদিনই আফগানিস্তানের কোনো না কোনো অঞ্চল দখল করে নিতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে সংগঠনটি। সম্প্রতি আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের দূত জানিয়েছেন, দেশটির ৩৭০টি জেলার ৫০টি দখল করে নিয়েছে তালেবান।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর