রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

রাতেই অতি প্রবল রূপ নিচ্ছে ইয়াস, পশ্চিমবঙ্গে টর্নেডো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪২৩ সময় দেখুন
রাতেই অতি প্রবল রূপ নিচ্ছে ইয়াস, পশ্চিমবঙ্গে টর্নেডো


সারাবাংলা ডেস্ক

সমুদ্রে দ্রুত শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ইয়াস। বর্তমানে প্রবল রূপে থাকা ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতেই শক্তি সঞ্চয় করে অতি প্রবল রূপ নিচ্ছে। স্থলভাগ লক্ষ্য করে এর গতিও দ্রুত। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে। দুদেশেই শুরু হয়েছে জলোচ্ছ্বাস। ঘূ‌র্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের ভোলা জেলার বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চে‌য়ে প্রায় দেড় থে‌কে দুই ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হ‌য়ে‌ছে। পানি বেড়েছে সুন্দরবন সংলগ্ন নদীগুলোতেও। এতে ঝুঁকিতে পড়েছে বেড়িবাঁধগুলো। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেও জলোচ্ছ্বাস শুরু হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়, সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আগামীকাল (২৬ মে ) দুপুর নাগাদ উত্তর-উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে ।

পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গের স্থানীয় পত্রিকাগুলোর খবরে জানা গেছে, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের দিঘা ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল এলাকায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।

মঙ্গলবার সন্ধ্যায় হুগলির ব্যান্ডেল এবং উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হালিশহরে ছোটখাটো টর্নেডো হয়েছে বলে খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের পত্রিকাগুলো।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, ইয়াসের প্রভাবে টর্নেডো হচ্ছে। রাজ্যবাসী সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় টর্নেডোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই সাবধানে থাকুন’। তিনি জানান, চুঁচুড়াতে দেড় মিনিটের একটি টর্নেডোর মত ঘটনা ঘটেছে। ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাণ্ডুয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন মারা গিয়েছেন।

ভারতের আবহাওয়া অফিসের বুলেটিন থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় কলকাতায় ঘণ্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার হাওয়ার গতিবেগ হতে পারে। এর আগে বলা হয়েছিল, কলকাতায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে।

  • ইয়াস নিয়ে আরও পড়ুন-

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর