বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাফা অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১২ সময় দেখুন
রাফা অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের


আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকার দক্ষিণে রাফা শহরে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। খবর রয়টার্সের।

রাফা শহরের মানবিক পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ অভিহিত করে ইসরায়েলকে ‘অবিলম্বে’ শহরটিতে সামরিক অভিযান বন্ধের নির্দেশ​দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত।

ইসরায়েলকে ‘তদন্তকারীদের গাজা উপত্যকায় নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার’ নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। এই আদেশের পক্ষে ১৩ জন বিচারক ভোট দিয়েছেন। আদেশের বিপক্ষে ছিলেন দুই জন।

আদালত বলেছে, ২৮ মে এর মধ্যে প্রায় আট লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। বেসামরিক নাগরিকদের ঝুঁকি কমাতে বা প্রয়োজনীয় খাবার, জল বা আশ্রয় দেওয়ার জন্য ইসরায়েলি প্রচেষ্টা ‘পর্যাপ্ত নয়’ বলেও মন্তব্য করেছে আদালত।

এই আদেশের পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে এক মাসের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ মানার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সামরিকবাহিনী নেই।

এই রায় চলাকালীন ইসরায়েল আগেই বলেছে, কোনো রায়েই তাদের অভিযানের সিদ্ধান্তে ব্যত্যয় ঘটবে না। রাফায় চালানো অভিযান সম্পর্কে দেশটির সরকার বরাবরই বলে এসেছে যে, হামাস জঙ্গিদের কাছ থেকে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে।

চলতি বছর এ নিয়ে তৃতীয়বার গাজায় মৃত্যু ও দুর্ভোগ কমানোর জন্য আন্তর্জাতিক বিচার আদালত আদেশ জারি করল।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর