মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

রাবিতে ‘এআই’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২০০ সময় দেখুন
রাবিতে ‘এআই’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


রাবি: শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে মৌলক ধারণা প্রদান, ব্যাবহারিক প্রয়োগ ও ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)“ওয়ার্কশপ অন এআই ফর স্টুডেন্টস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিজ্ঞান ভবনের ইঞ্জিনিয়ারিং অনুষদের গ্যালারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) তথ্য ও গবেষণা বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ‘লার্ন, ইউজ অ্যান্ড সেভ দ্য ফিউচার’। এতে শিক্ষার্থীদের এআই-এর মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং ভবিষ্যৎ কর্মজীবনে এআই-এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালার প্রশিক্ষক শৌরভ বড়ুয়া (কো-ফাউন্ডার ও সিইও, OSTAD) বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি করা সম্ভব। তিনি বলেন, আধুনিক বিশ্বে এআই ছাড়া জীবন কল্পনা করা যায় না। বর্তমানে প্রায় সব ধরনের কাজেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। চ্যাটজিপিটি-এর মাধ্যমে ছবি তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত, স্প্রেডশিট ব্যবস্থাপনা সহ নানা কাজ খুব সহজে করা যাচ্ছে। শিক্ষার্থীরা যদি সঠিকভাবে এআই ব্যবহারে দক্ষতা অর্জন করে, তাহলে তারা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এ জি এস সালমান সাব্বির বলেন, ‘বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের এখন থেকেই এআই সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে, যাতে তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) তথ্য ও গবেষণা সম্পাদক বি. এম. নাজমুছ সাকিব বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক নতুন যুগের সূচনা করেছে। এ বাস্তবতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাকসু তথ্য ও গবেষণা বিভাগের উদ্যোগে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত কর্মশালাটি আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) তথ্য ও গবেষণা বিভাগ এবং সহযোগিতায় ছিল OSTAD Online Platform। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom