শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাবিতে যাত্রা শুরু করল ‘সেন্টার ফর এডুকেশন, ক্লাইমেট অ্যান্ড সোশাল জাস্টিস’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন
রাবিতে যাত্রা শুরু করল ‘সেন্টার ফর এডুকেশন, ক্লাইমেট অ্যান্ড সোশাল জাস্টিস’


রাবি: রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সেন্টার ফর এডুকেশন, ক্লাইমেট অ্যান্ড সোশাল জাস্টিস’। শুক্রবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ভবনের ৪০৩ নম্বর কক্ষে কেক কেটে সেন্টারের উদ্বোধন করা হয়।

উদ্ভোদনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই সেন্টার গবেষণা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে রাবি এডুকেশন ক্লাবের সভাপতি রায়হানা মালিক সেঁজুতি জানান, ‘সরকারি নিবন্ধনপ্রাপ্ত ক্লাব হিসেবে গবেষণা এবং অ্যাকাডেমিক ইনোভেশনকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এই সেন্টারের প্রতিষ্ঠা। ভবিষ্যতে আমাদের জলবায়ু শিক্ষা বিষয়ক কর্মশালা, নীতি-সংলাপ, গবেষণা প্রকাশনা, এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।’

ক্লাবের সাধারণ সম্পাদক আনজুম তাসনিম তটিনী বলেন, ‘সেন্টারটি শিক্ষা, জলবায়ু সচেতনতা ও সামাজিক ন্যায়বিচার এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম এবং স্টুডেন্ট-লেড ইনোভেশনের মাধ্যমে ভূমিকা রাখবে। শিক্ষা-অসাম্য মোকাবিলা, জলবায়ু সংকটে প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি এবং বিশ্ববিদ্যালয় পরিবেশে ন্যায় ও অন্তর্ভুক্তি এসব বিষয়ে কাজ করার লক্ষ্য নিয়ে সেন্টারের সূচনা।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন ক্লাবের দুই সম্মানিত উপদেষ্টা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতানা মোস্তফা খানম এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান শামীম। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের এমন একটি কেন্দ্র প্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর