শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

রাবিতেও সশরীরে পরীক্ষা, বন্ধ থাকবে হল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৭৩ সময় দেখুন
রাবিতেও সশরীরে পরীক্ষা, বন্ধ থাকবে হল


রাবি করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২০ জুন থেকে সশরীরে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. ফখরুল ইসলাম।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, শুধু ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষা নয় একইসঙ্গে ২০২০ সালের যে কোনো একটি বর্ষের পরীক্ষা চার জুলাই থেকে শুরু করতে পারবে প্রত্যেক ডিপার্টমেন্ট। তবে, হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

এক্ষেত্রে, বিভাগীয় একাডেমিক কমিটি অগ্রাধিকার ভিতিত্তে কোন বর্ষের পরীক্ষা নেওয়া হবে তা নির্ধারন করবেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে বেলা ১১ টা থেকে প্রায় তিন ঘন্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয় জানিয়ে অধ্যাপক ড. ফখরুল ইসলাম বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বে উপাচার্য থাকায় শিক্ষা পরিষদের সভা এখন আয়োজন করা সম্ভব হচ্ছে না। সে কারণে পরবর্তী শিক্ষা পরিষদের সভায় বিষয়টি রিপোর্ট করা হবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর