রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

রাবিপ্রবিতে ছাত্র-শিক্ষকদের ‘দলীয় রাজনীতি’ নিষিদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৯৪ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ‘দলীয় রাজনীতি’ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তি জানিয়েছে প্রশাসন।

এদিন বিকেলে রাবিপ্রবির উপ-রেজিস্ট্রার অনিল জীবন চাকমার সই করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এতদ্বারা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্যে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অদ্য ১৩ আগস্ট তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি (৬ষ্ঠ) সভার সিদ্ধান্ত ৬.১ (ক) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের দলীয় রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় ডেপুটি রেজিস্ট্রার।

প্রসঙ্গত, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) পাহাড়ের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে এখনো নির্মিত হয়নি স্থায়ী ভবন। গত জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি শুরুর দিকে দু’টি বিভাগ থাকলেও বর্তমান বিভাগ সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত রাবিপ্রবিতে কোনো ছাত্র সংগঠনের শাখা কমিটি নেই।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর