শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

রাবি’র আবাসিক শিক্ষার্থীরা শিগগিরই ভ্যাকসিন পাচ্ছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
রাবি’র আবাসিক শিক্ষার্থীরা শিগগিরই ভ্যাকসিন পাচ্ছেন


রাবি করেসপন্ডেন্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক শিক্ষার্থীদের শিগগিরই করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় আনার প্রক্রিয়া হাতে নিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে উপাচার্যের কাছে চিঠি পাঠানো হয়েছে। সিভিল সার্জন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। তালিকার সঙ্গে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র সমন্বয় করে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা ভ্যাকসিনের জন্য আবেদন করেছিলেন। অনেক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা আবেদন করতে পারেননি। তবে, সিভিল সার্জন দফতর থেকে জাতীয় পরিচয়পত্র আবশ্যক করা হয়নি।

এ ব্যাপারে রাজশাহীর সিভিল সার্জন জানিয়েছেন, বর্তমানে মেডিকেল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মেডিকেল শিক্ষার্থীদের পরই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর